ট্রলার বিকল হয়ে ১৫ দিন সাগরে ভেসেছিলেন ২০ জেলে

মোংলা প্রতিনিধি 
১০ জানুয়ারি ২০২২, ১৩:৪৯আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৩:৫৫

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গপোসাগরে ভাসার ১৫ দিন পর ২০ জেলেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকালে ট্রলারসহ তাদেরকে মহাজনের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।

উদ্ধার জেলেরা হলেন—নুরুল ইসলাম, মো. তাছিন, নুরুল ইসলাম, মো. হানিফ, মো. সোহেল, মো. বেল্লাল, আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মো. মিরাজ, মো. সালাউদ্দিন, মো. সবুজ, মো. হারুন, মো. জামাল, মো. বাশার, মো. মোস্তাফিজ, মো. সোলাইমান, আবু জাহের, মো. রিপন ও দেলোয়ার। তাদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। 

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদরদফতর) কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন জানান, হঠাৎ ট্রলার ‘এফ বি আল্লার দান’-এর ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে আটকে পড়েন ২০ জেলে। গত ১১ ডিসেম্বর থেকে সাগরে হারিয়ে যান তারা। একপর্যায়ে খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুরিয়ে গেলে বাঁচার আশা ছেড়ে দেন। এ অবস্থায় টানা ১৫ দিন সাগরে ভাসতে থাকেন। 

পরে ট্রলার ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ট্রলারসহ ২০ জেলেকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন রবিবার দুই দেশের সমঝোতার মাধ্যমে নিয়ে আসে। 

তিনি আরও জানান, রবিবার বাংলাদেশের সমুদ্র সীমার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ‘সরোজিনি নাইডু’ থেকে ২০ জেলেকে ‘স্বাধীন বাংলা’য় নেওয়া হয়। পরে আজ সকালে ট্রলারসহ মহাজন আবুল কাশেমের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী