সাতক্ষীরায় বাসের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ২২:২৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২২:২৫

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার (১৬ জানুয়ারি) বিকালে সাতক্ষীরার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর পেয়ারাতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৬০) এবং শুকুর মোড়লের ছেলে মো. জিল্লুর রহমান মোড়ল (৫৮)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের মোজাম মোড়লের ছেলে মো. আবু তালেব (৭০)। তালা থানার ওসি মো. আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাকবলিত বাসটি তালার জাতপুর ক্যাম্প পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে। নিহতদের লাশ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ওই তিন মোটরসাইকেল আরোহী চুকনগর থেকে জাতপুরের দিকে আসছিলেন। এ সময় জাতপুর পেয়ারাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকগাছা থেকে খুলনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী