বন্দরে ভারতীয় ট্রাকে মিললো চালকের সহকারীর লাশ

বেনাপোল প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ১২:২৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৪:১৪

ভারত থেকে বিস্ফোরক নিয়ে আসা ট্রাকে লিনগালা রাজামাল্লাহ-ইহ (৪৩) নামে এক ভারতীয় নাগরিকের লাশ মিলেছে। ওই ব্যক্তি ট্রাকটির চালকের সহকারী। 

সোমবার (১৭ জানুয়ারি) সকালে যশোরের বেনাপোল বন্দরের ৩১ নম্বর শেডে রক্ষিত একটি বিস্ফোরক বোঝাই ট্রাক থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পোর্ট থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক গুরুগু পোচায়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ভারত থেকে ১১টি ট্রাকে করে গত ১৫ জানুয়ারি বিস্ফোরক আমদানি করা হয়। তার মধ্যে বিস্ফোরকবাহী ট্রাকের একজন হেলপার অজ্ঞাত কারণে ট্রাকের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানোর প্রস্তুতি হিসেবে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান, বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল ও মামুন কবির তরফদার, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন কবির তরফদার। 

মেসার্স ওয়েলকিন সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক মো. আসাদুজ্জামান জানান, খনিজ সম্পদ মন্ত্রণালয় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য এই বিস্ফোরক ব্যবহার করে। যেখানে গ্যাস ও তেলের অস্তিত্ব পাওয়া যায় সেখানে বিস্ফোরক কম্পনের সৃষ্টি করে। তখন অনুসন্ধানকারী দল কম্পিউটারের মাধ্যমে বুঝতে পারে এখানে খনিজ তেল বা গ্যাস আছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী