গৃহবধূকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ১৯:৩০আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩:৫৫

বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধূকে ধর্ষণের দায়ে খোকা হাওলাদার (৪৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. নূরে আলম এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি উপস্থিত ছিল। খোকা হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৩১ মে রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢোকে খোকা হাওলাদার। ধারালো অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে ধর্ষণ করে। পরে মুঠোফোন ও বেশকিছু স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান স্বামী। পরের দিন সকালে খোকা হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোরেলগঞ্জ থানায় মামলা করেন তিনি।

ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার সত্যতা পেয়ে ওই বছরের ২৯ আগস্ট আদালতে খোকা হাওলাদারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান শেখ।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি