যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

যশোর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ১৯:৪২আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৯:৪২

যশোরের কেশবপুরে বাসের ধাক্কায় তৌফিক হাসান সোহেল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কেশবপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুসের ভাই।

সোমবার (২৪ জানুয়ারি) বিকালে চুকনগর-খুলনা মহাসড়কের চুকনগর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তৌফিক হাসান খুলনা থেকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। চুকনগর বটতলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে তিনি নিহত হন। 

রুহুল কুদ্দুস বলেন, মরদেহ খুলনার ডুমুরিয়া থানা পুলিশের কাছ থেকে আমরা বাসায় এনেছি। মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবাারিক গোরস্তান কেশবপুর পৌর এলাকার ভোগতি নরেন্দ্রপুরে দাফন করা হবে। কোনও অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ হস্তান্তর করেছে বলে জানান তিনি।

কেশবপুর থানার ওসি বোরহান উদ্দীন বলেন, বিষয়টি ডুমুরিয়া থানার অধীনে। আমাদের এ ব্যাপারে কিছুই জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সাংবাদিক রুহুল কুদ্দুসের ভাই তৌফিক হাসান সোহেলের মৃত্যুতে শোক জানিয়েছেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী। 

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী