নিখোঁজের ৫ দিন পর নদীতে মিললো গৃহবধূর লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ০০:১৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০০:১৯

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের পাঁচ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে পপি খাতুন (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়।

নিহত পপি খাতুন একই উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের তুহিন আলী স্ত্রী। এ ঘটনায় স্বামীসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, সন্ধ্যায় ভাংবাড়িয়া গ্রামের ফেরিঘাট কারিগরপাড়ার মাথাভাঙ্গা নদীতে এক নারীর লাশ ভাসছে- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ওই ঘটনায় নিহত পপির স্বামী তুহিন ও এক প্রতিবেশীকে আটক করা হয়েছে।

নিহত পপি খাতুনের বাবা নেকবার ভোলার অভিযোগ, সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য তুহিন তাদের কাছে টাকা চায়। টাকা দিতে না পারায় পপিকে মারধর শুরু করে। গত বুধবার সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয় পপি। তাকে খুঁজে না পেয়ে রবিবার রাতে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দেন তিনি। পরে সোমবার জানতে পারেন, লাশ নদীর পানিতে ভাসছে। তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি