মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও আট বগি ও চার ইঞ্জিন

মোংলা প্রতিনিধি 
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২০

মেট্রোরেলের আরও আট বগি ও চার ইঞ্জিনের একটি চালান বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এগুলো নিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী এমভি হরিজন-৯ জাহাজটি নোঙর করে। 

গত ১ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে আটটি বগি ও চারটি ইঞ্জিন নিয়ে ছেড়ে আসে জাহাজটি। বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এবারের ইঞ্জিন বগির সঙ্গে ৪৪ প্যাকেজের আরও ৪৮৮ মেট্রিক টনের সরঞ্জাম এসেছে। দুপুর থেকে এগুলোর খালাস প্রক্রিয়া শুরু হবে। 

হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ পর্যন্ত আটটি জাহাজে মেট্রোরেলের মোট ৬৮টি বগি মোংলা বন্দরে এসেছে। ২০২২ সালের মধ্যে আরও ৮২ বগি আসবে। এর আগে সাতটি জাহাজে করে ৫৬টি বগি এই বন্দরে আসে। সেসব বগি সংযোজন করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে মেট্রোরেল। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মেট্রোরেলের এসব বগি ও ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় বন্দরের সক্ষমতার প্রমাণ মিলেছে। 

মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি সূত্র জানায়, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল নির্মিত হচ্ছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে। মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর মধ্যে ১৬টি স্টেশন থাকবে।

/এসএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি