যশোরে জোড়া খুনের মামলায় একজনের মৃত্যুদণ্ড

যশোর প্রতিনিধি
০৩ মার্চ ২০২২, ২১:১৭আপডেট : ০৩ মার্চ ২০২২, ২১:১৭

যশোরের মণিরামপুর উপজেলায় জোড়া খুনের মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে যশোরের অতিরিক্ত ও দায়রা জজ (১ম আদালত) মো. মোস্তফা কামাল এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম উপজেলার ভাটবিলা গ্রামের মোমিন সরদারের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি বিমল কুমার রায়।

তিনি বলেন, ২০১২ সালের ২৯ জানুয়ারি একই গ্রামের জমির সরদারের মেয়ে শারমিন ও ভাতিজা কবীর হোসেনকে কুপিয়ে হত্যা করেন সিরাজুল। এ ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

মামলার এজাহার থেকে জানা যায়, মণিরামপুর উপজেলার ভাটবিলা মৌজায় ছয় বিঘা জমি নিয়ে স্থানীয় জমির সরদারের সঙ্গে প্রতিবেশী সিরাজুলের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে কথা কাটাকাটি হয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি সিরাজুল দা নিয়ে জমির সরদার ও তার স্ত্রী রাশিদা বেগমকে ধাওয়া করেন। এ সময় জমির ও তার স্ত্রী দৌড়ে পালিয়ে যান। এ অবস্থায় জমিরের ১৪ বছরের মেয়ে শারমিন ও ১১ বছরের ভাতিজা কবীরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান সিরাজুল। এ ঘটনায় সিরাজুলসহ ছয় জনকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন জমির। থানার এসআই জামিরুল ইসলাম মামলা তদন্ত করে চার জনকে অভিযুক্ত করে ২০১২ সালের ৮ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তিন জনকে খালাস ও সিরাজুলকে মৃত্যুদণ্ড দেন আদালত।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী