বিলুপ্তপ্রায় শাপলাপাতা মাছসহ একজন গ্রেফতার

মোংলা প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ১৭:৪৮আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৭:৫১

বঙ্গোপসাগরসহ সুন্দরবনে শিকার নিষিদ্ধ বিলুপ্তপ্রায় শাপলাপাতা মাছসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সুন্দরবন বিভাগ। মঙ্গলবার (৮ মার্চ) বিকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ জেলার প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র কেবি ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৭০ কেজি ওজনের চারটি শাপলাপাতা মাছসহ জাফর সরদার (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতার জাফর সরদার বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল গ্রামের আজহার আলী সরদারের ছেলে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, বঙ্গোপসাগরসহ সুন্দরবনের লবণাক্ত পানিতে বিচরণ করা শাপলাপাতা মাছ বিলুপ্ত হওয়ার পথে। সে কারণে সরকার এই মাছটি শিকার, মজুত ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। গ্রেফতার জাফর এই চারটি শাপলাপাতা মাছ খুলনা মহানগরের কেসিসি রূপসা পাইকারী মৎস্য বাজারের মেসার্স আমিনিয়া ও আজমীর ফিশ ট্রেডার্স থেকে ৩৮ হাজার ৬৬০ টাকায় কিনে মঙ্গলবার দুপুরে বাগেরহাটে নিয়ে আসে। এরপর একটি ইজিবাইকে করে খুচরা বাজারে বিক্রির উদ্দেশ্যে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের কেবি ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাছসহ জাফর সরদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাছ ব্যবসায়ীর কাছে ক্রয় রশিদ থাকায় তার পাশাপাশি মেসার্স আমিনিয়া এবং আজমীর ফিস ট্রেডার্সের দুই মালিক হাজী মো. মাহবুব মোড়ল ও শহিদুল ইসলাম ভূঁইয়াকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জাফরকে মঙ্গলবার বিকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠান।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের