‘রমজানে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করলেই ব্যবস্থা’

মোংলা প্রতিনিধি
১৯ মার্চ ২০২২, ১৮:২৮আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৮:২৮

আসন্ন রমজানে বাগেরহাটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। শনিবার (১৯ মার্চ) দুপুরে শহরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনাতায়নে এই সভা হয়।

এখানে প্রধান অতিথি ছিলেন- বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাজার কর্মকর্তা সুজাত খান, ব্যবসায়ী নেতা সরদার ফখরুল আলম সাহেব, পুলিশ সুপারের প্রতিনিধি মো. আলী নওয়াজসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় ব্যবসায়ী নেতারা পবিত্র রমজানে বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন বিষয়ে একমত পোষণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘রমজানকে সামনে রেখে বাজার যেন স্থিতিশীল থাকে সে বিষয়ে ব্যবসায়ী নেতারা কথা দিয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা ভাউচারের মাধ্যমে পণ্য কেনাবেচা করবে। এরপরে কোথাও যদি অনিয়ম হয়, তবে জেলা প্রশাসন কঠোর আইননানুগ ব্যবস্থা নেবে।’

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেন বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি। পবিত্র রমজানে বাজার স্থিতিশীল রাখতে সব ব্যবসায়ীরা বিভিন্ন বিষয়ে প্রশাসনের সঙ্গে একমত পোষণ করেছে।’

/এফআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
‘বাধ্য হয়েই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়, বাড়লো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম