খুলনায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেফতার আরও ২

খুলনা প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ১৬:৩৮আপডেট : ২২ মার্চ ২০২২, ১৬:৩৮

খুলনার শিরোমণি এলাকার গ্যারেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-মামলার প্রধান আসামি সুমন (২৭) ও আল-আমিন মল্লিক (২২)।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে  কামরুলের গ্যারেজে গত ১৮ মার্চ রাত সোয়া ৯টায় ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। এ সময় ৪-৫ জন লোক তাদেরকে জোর করে গ্যারেজে নিয়ে যায়। এরপর স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খানজাহান আলী থানায় চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আসামিদের গ্রেফতারে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে র‍্যাব জানতে পারে, আসামি বাগেরহাটের চিতলমারী থানা এলাকায় অবস্থান করছে। ২১ মার্চ দিবাগত রাত ৩টার দিকে আভিযানিক দলটি চিতলমারী থানা এলাকায় অভিযান চালিয়ে  সুমন ও মল্লিককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তারা।

এর আগে এই মামলার আসামি গ্যারেজ মালিক আব্দুল মালেকের ছেলে কামরুলকে গ্রেফতার করেছে পুলিশ। 

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি