দ্রব্যমূল্যের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় পার্টির

মাগুরা প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ১৯:৩৫আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৯:০৯

তেল, গ্যাস, চাল, চিনিসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা জাতীয় পার্টি মিছিল ও মানববন্ধন করেছে। দ্রব্যমূল্যের দাম না কমালে এই কর্মসূচি থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে জজ কোর্টের সামনে থেকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসানের নেতৃত্বে মিছিলটি বের হয়ে প্রেস ক্লাবের সামনে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল সায়ফিন সাইফ, আছাদুজ্জামান, আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘বর্তমান সরকার তেল, গ্যাস, চাল, চিনিসহ নিত্যপণ্যের দাম কয়েকগুণ বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে। রমজানের আগে দ্রব্যমূল্য কমিয়ে সহনীয় পর্যায়ে না আনা হলে জাতীয় পার্টি অন্যতম শক্তি, সেটি আবারও রাজপথে আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেবে।’

/এফআর/
সম্পর্কিত
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী