একই মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী ট্রাকচাপায় নিহত 

মোংলা প্রতি‌নি‌ধি
০২ এপ্রিল ২০২২, ২২:২৬আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২২:২৬

বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়‌কের বাবুর বাড়ি এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বামী-স্ত্রী হলেন- মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তার স্ত্রী রেহেনা বেগম (৪৫)। তারা খুলনা থেকে মোটরসাইকেলে করে মোংলার উদ্দেশে ফিরছিলেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার স্থানীয়দের বরাত দিয়ে জানান, খুলনা থেকে মোটরসাইকেলযোগে ওই দম্পতি বাড়ি ফিরছেন। পথে বাবু বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে রেহেনা বেগম মারা যান। গুরুতর অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। লাশ কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কাছে  হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী