১৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২২, ১৪:৩৮আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৪:৩৮

নড়াইলের লোহাগড়া উপজেলায় সোহেল খান (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার দিঘলিয়া পূর্বপাড় গ্রামে এই ঘটনা ঘটে। 

সোহেল খান উপজেলার কুমড়ি গ্রামের বদির খানের ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, রাতে শ্বশুরবাড়ি দিঘলিয়া পূর্বপাড় গ্রামে ছিলেন সোহেল। সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রী দুই জন ঘর থেকে বের হয়ে সড়কের পাশে এসে দাঁড়ান। এ সময় আকস্মিকভাবে ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, সোহেল খান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে চারটি হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকালাপের সঙ্গে জড়িত ছিলেন। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান