আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ১৭:১৭আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৭:১৭

খরতাপে পুড়ছে চুয়াডাঙ্গা। বেলা গড়াতেই প্রখর তাপ নিয়ে রোদ ছড়াচ্ছে সূর্য। কড়া রোদ আর গরমে বিপর্যস্ত জনজীবন। রবিবার (২৪ এপ্রিল) বিকালে চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই নিয়ে টানা দুই দিন জেলাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে।

চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এটিই আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং যা চলতি মৌসুমে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা।

শনিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই জেলায়। শনিবার ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গতকালের তুলনায় আজ আরও বেড়েছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, গত তিন দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। দিনে দিনে তাপমাত্রা বাড়ছে। আরও কিছুদিন এমন পরিস্থিতি বিরাজ করতে পারে।

/এফআর/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের