মেঠোপথে হাঁটলেন রাজকুমারী 

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ১৬:২৩আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৭:০৪

মধ্যাহ্নভোজের জন্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ এলাকার বরষা রিসোর্টে গেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। নির্ধারিত কয়েকটি কর্মসূচি শেষ করে বুধবার (২৭ এপ্রিল) দুপুরে তিনি সেখানে যান।

এর আগে, সকাল ১০টা ১২ মিনিটের দিকে মুন্সীগঞ্জ এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমান বাহিনীর একটি হ্যালিকপ্টারে তিনি অবতরণ করেন। সেখান থেকে গাড়িযোগে মুন্সীগঞ্জ থেকে তিন কিলোমিটার দূরে শ্যামনগরের কুলতী গ্রামে যান। দুপুর দেড়টার দিকে তিনি কুলতী গ্রামে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেন।

মেঠোপথে হাঁটলেন রাজকুমারী 

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুক্ষণ উপকূলবর্তী গ্রামের মেঠোপথে হেঁটেছেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকা ঘুরে দেখছেন। পরে তিনি জলবায়ু এলাকার সাইক্লোন শেল্টার সেন্টার ও বেড়িবাঁধও পরিদর্শন করেছেন।

কর্মসূচি অনুযায়ী তিনি বাঁধের পাশে বসবাসকারী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলেছেন। মধ্যাহ্নভোজ শেষে তিনি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন ভ্রমণ করবেন এবং বন বিভাগের লোকজনের সঙ্গেও কথা বলবেন।

মেঠোপথে হাঁটলেন রাজকুমারী 

উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে একদিনের সফরে সাতক্ষীরার উপকূলবর্তী অঞ্চলে এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। তার সফর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসন সার্বিক তত্ত্বাবধান করছে। তার নিরাপত্তায় রয়েছে এসএসএফ ও স্থানীয় পুলিশ প্রশাসন। নিরাপত্তা নির্বিঘ্ন করতে সাংবাদিকসহ সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম