সড়ক ফোর লেন হয়েছে তাই ঈদযাত্রায় ভোগান্তি কমেছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০২ মে ২০২২, ২০:০১আপডেট : ০২ মে ২০২২, ২০:০১

ঈদযাত্রা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘সড়ক ফোর লেন করাসহ যোগাযোগ খাতে অনেক উন্নতি হয়েছে। তাই আগের মতো এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমেছে। মানুষ অনেকটা নিরাপদে বাড়ি পৌঁছাচ্ছে।’

সোমবার (২ মে) দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘গ্রেনেড হামলা থেকে শুরু করে আন্দোলনের নামে ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি হত্যাযজ্ঞ চালিয়েছে। এ দেশে যত হত্যা-খুনের অপকর্ম, সবই বিএনপি করেছে। তারা কোন মুখে অন্যের ঘাড়ে দোষ চাপায়?’

তিনি আরও বলেন, ‘হত্যা আর রক্তের মধ্য দিয়ে বিএনপির সৃষ্টি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির উত্থান হয়েছে। তাদের নেতাকর্মীদের মাথায় শুধু গুম-খুন। ক্ষমতায় থাকতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারা আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। এটা দেশবাসী ভুলে যায়নি।’

এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি