সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৬ মে ২০২২, ০৮:২৮ আপডেট : ০৬ মে ২০২২, ০৮:২৮

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

মৃতের নাম হুসাইন আলী। তার বয়স ১২। সে আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে লাল ব্রিজে ঘুরতে যায় হুসাইনসহ কয়েকজন কিশোর। এ সময় সেলফি তুলতে গেলে হঠাৎ খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার লাশ উদ্ধার করে। পরে রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ রানা জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বশেষ খবর
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম