মোটরসাইকেলে থাকা মা-ছেলের প্রাণ গেলো ট্রাকচাপায়

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ মে ২০২২, ১৫:৫৪আপডেট : ০৬ মে ২০২২, ১৫:৫৪

কুষ্টিয়ায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা মা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল বাইপাস মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকার নাজমুল ইসলামের অঞ্জনা খাতুন (৩৮) ও তার ছেলে কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শেষ বর্ষের ছাত্র ইফতিয়াজ (১৯)। এই ঘটনায় আরেক ছেলে ইফাদ (৮) গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, শুক্রবার অঞ্জনা ছেলেদের নিয়ে ভাই জহিরের বাড়ি শহরতলীর মোল্লা তেঘরিয়ায় মোটরসাইকেলযোগে দাওয়াত খাওয়ার উদ্দেশে যান। আসার পথে বটতৈল বাইপাস মোড়ে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। বেপরোয়া গতির বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ইফতিয়াজের মৃত্যু হয়। গুরুতর আহত অঞ্জনা ও ইফাদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে অঞ্জনার মৃত্যু হয়। শিশু ইফাদের অবস্থাও আশঙ্কাজনক।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক ইদ্রিস আলী জানান, খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ট্রাকটিকে জব্দ করে নিয়ে যায়। চালককে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী