কৃষক সেজে পাচারকালে সাড়ে ১৪ কেজি সোনাসহ আটক

যশোর প্রতিনিধি
২০ মে ২০২২, ১৮:১৭আপডেট : ২০ মে ২০২২, ১৮:১৭

যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে ১২৪ পিস (১৪ কেজি ৪৫০ গ্রাম) সোনার বারসহ শাহ আলম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে যশোর ৪৯ বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেশ কিছু দিন ধরে সোনা চোরাকারবারিদের একটি গ্রুপের ওপর নজরদারি করা হচ্ছিল। এরই অংশ হিসেবে আজ ভোরে চৌগাছা সীমান্তের শাহজাদপুর বিওপির সদস্যরা শাহ আলমকে নজরদারি শুরু করে। এরপর তাকে সকাল সাড়ে ৮টার দিকে শাহজাদপুর বিওপির এক কিলোমিটার অদূরে কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে আটক করা হয়।

উদ্ধার হওয়া সোনার বার

তিনি জানান, এ সময় তার কোমরে পেঁচানো পাঁচটি বড় সোনার বার থেকে সর্বমোট ১২৪ পিস বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। জব্দ করা সোনার বারের বাজারমূল্য ১০ কোটি সাড়ে ১১ লাখ টাকা।

বিজিবির অধিনায়ক আরও জানান, শাহ আলম কৃষক সেজে ওই সোনার বার শ্মশানে রেখে আসতে গিয়েছিলেন। ওখান থেকে অন্য একটি গ্রুপের সদস্যদের সেগুলো নিয়ে যাওয়ার কথা। কিন্তু তার আগেই তাকে আটক করে বিজিবি। আলম ইতোপূর্বে আরও ছয়টি চালান সফলভাবে পাচার করেছে। সপ্তম চালান পাচারকালে তাকে আটক করা হয়। জব্দ করা মোটরসাইকেলসহ তাকে চৌগাছা থানা সোপর্দ করা হবে। এ ছাড়া সোনার বারগুলো আদালতের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি