বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্ত্রীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ মে ২০২২, ১৬:৩৫আপডেট : ২৪ মে ২০২২, ২১:৩১

কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টায় শহরের কমলাপুর এলাকার বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

ওই গৃহবধূর নাম নূরজাহান পারভীন (৪২)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলাপুর এলাকায় পুলিশ লাইনসের পেছনে গীর্জানাথ মজুমদার সড়কে নিজেদের দোতলা বাড়ির নিচতলায় থাকতেন নজরুল ইসলাম। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। সম্প্রতি তাদের বিবাদ চরম আকার ধারণ করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে আগের রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।বিষয়টি খতিয়ে দেখা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশরাফুল ইসলাম বলেন, ‘তিন সদস্যের একটি বোর্ড লাশের ময়নাতদন্ত করেছে। শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখা গেছে। বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি