পুকুরে গোসলে নেমে হৃদরোগে এসআইয়ের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ মে ২০২২, ১৪:৪৩আপডেট : ২৯ মে ২০২২, ১৫:০৪

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুকুরে ডুবে রাশেদুল ইসলাম (৪০) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মে) সকাল ১০টায় থানা এলাকার পুকুরে এ ঘটনা ঘটে। 

রাশেদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার পোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। দুই মাস আগে সাতক্ষীরার কলারোয়া থানায় যোগ দেন তিনি। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, ‘পুকুর থেকে দুই মিনিটের মধ্যে অচেতন অবস্থায় এস আই রাশেদুলকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম জানান, কলারোয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় রাশেদুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, সাঁতার কাটার সময়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালের সব কার্যক্রম শেষে মরদেহ কলারোয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, ‘দেড় মাস আগে কলারোয়া থানায় যোগদান করেন রাশেদুল ইসলাম। সকালে থানার পুকুরে গোসলে নেমে সাঁতার কাটার সময় হার্ট অ্যাটাক করে ডুবে যান। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।’

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি