শিশুর কামড়ে সাপের মৃত্যু কতটা বিশ্বাসযোগ্য

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৭ জুন ২০২২, ১৬:৪৭আপডেট : ০৭ জুন ২০২২, ১৭:৩১

চুয়াডাঙ্গা সদর উপজেলায় জান্নাতুল ফেরদৌস নামে এক বছরের শিশুর কামড়ে বিষধর গোখরা সাপের বাচ্চার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তার মা। মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় নিজ ঘরে এ ঘটনা ঘটেছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে। শিশু জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের রিয়াজুল ইসলাম ও শিলা খাতুন দম্পতির মেয়ে।

শিশুটির মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে খেলছিল জান্নাতুল। খেলতে খেলতে দুজনই খাটের নিচে চলে যায়। পরে একটি মৃত সাপের বাচ্চা হাতে নিয়ে খাটের নিচ থেকে জান্নাতুলকে বের হয়ে আসতে দেখেন মা। সাপটির শরীরে দুই জায়গায় কামড়ের চিহ্ন দেখতে পান তিনি। পরে শিশু ও মৃত সাপটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘ঘটনাটি অস্বাভাবিক মনে হয়েছে। মনে হয়েছে, শিশুটি খেলার ছলে সাপটিকে ধরে কামড় দেয়। যার কারণে সাপটি মারা যায়। ছোট মানুষ হয়তো না বুঝে দাঁত দিয়ে সাপের বাচ্চাকে কামড় দিয়েছে। সাপের শরীরে শিশুর দাঁতের আঘাতের চিহ্ন রয়েছে। জান্নাতুলকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হচ্ছে। এর পর তার অবস্থা সম্পর্কে জানা যাবে। তবে সে আশঙ্কামুক্ত।’

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা বলেন, ‘সাপের শরীরে কোনও বিষ থাকে না। সাপ যদি বাচ্চাকে না কামড়ায় তাহলে কোনও সমস্যা নেই। আর সাপের মাংস তো বাইরের দেশে অনেকে খায়। সুতরাং এই ঘটনা স্বাভাবিক।’

/এমএএ/এফআর/
সম্পর্কিত
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোর গ্রেফতার
আশুলিয়ায় বিস্ফোরণ: ডিএনএ পরীক্ষা ছাড়া ৫ লাশের পরিচয় জানা সম্ভব নয়
সর্বশেষ খবর
ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে 
ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে 
জাতিসংঘ অধিবেশনে সাইড ইভেন্ট ও সাইডলাইন বৈঠক কী?
জাতিসংঘ অধিবেশনে সাইড ইভেন্ট ও সাইডলাইন বৈঠক কী?
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
নিরাপত্তা পরিষদে আফ্রিকাকে ন্যায্য স্থান দেওয়ার আহ্বান খলিলুর রহমানের 
নিরাপত্তা পরিষদে আফ্রিকাকে ন্যায্য স্থান দেওয়ার আহ্বান খলিলুর রহমানের 
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী