নৌকাকে হারিয়ে জিতলো মোটরসাইকেল-আনারস

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ জুন ২০২২, ২২:৫৩আপডেট : ১৫ জুন ২০২২, ২২:৫৩

ঝিনাইদহ সদরের দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। উপজেলার ৮ নম্বর পাগলা কানাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ বিশ্বাস মোটরসাইকেল প্রতীকে সাত হাজার ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আতাউর রহমান আতা তিন হাজার ৯০৬ ভোট পান।

এদিকে ১৬ নম্বর সুরাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফ হোসেন আনারস প্রতীক নিয়ে চার হাজার ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের কবির হোসেন কেবি পেয়েছেন তিন হাজার ৯০৪ ভোট।

জানা যায়, সীমানা জটিলতার কারণে আদালতে মামলা থাকায় এই দুটি ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত ছিল প্রায় ১১ বছর।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমএর মাধ্যমে এই দুই ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালেক বলেন, দুটি ইউনিয়নে ভোটাররা অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান