ফেসবুকে স্ট্যাটাসের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশ-জনতা সংঘর্ষে আহত ২৫

মোংলা প্রতিনিধি
২০ জুন ২০২২, ১৭:২৮ আপডেট : ২০ জুন ২০২২, ১৭:২৮

বাগেরহাটের চিতলমারীতে এক কলেজশিক্ষার্থীর ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় মিছিলকারীরা থানায় প্রবেশের চেষ্টা চালান। এতে বাধা দিলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১২ জন পুলিশ সদস্যও রয়েছেন। আহত অনেককে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জুন) দুপুরে চিতলমারী থানার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চিতলমারী উপজেলার এক কলেজশিক্ষার্থী কয়েক দিন আগে ধর্মীয় অবমাননা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরপর স্ট্যাটাসটি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে রবিবার ওই শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। থানায় রেখে তাকে জিজ্ঞাসাবাদ করছিল চিতলমারী থানা পুলিশ।

ফেসবুকে স্ট্যাটাসের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশ-জনতা সংঘর্ষে আহত ২৫

সোমবার দুপুরে হঠাৎ স্থানীয় জনতা স্ট্যাটাস দেওয়া শিক্ষার্থীর বিচার দাবিতে মিছিল নিয়ে থানায় প্রবেশের চেষ্টা করেন। তখন পুলিশ বাধা দিলে সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাল দিতে পুলিশ ২৪ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হোসেনের, উপজেলা নির্বাহী কর্মকর্তার, থানার ওসির গাড়ি, চারটি মোটরসাইকেল ও থানার কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়।

ফেসবুকে স্ট্যাটাসের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশ-জনতা সংঘর্ষে আহত ২৫

জেলারর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, ‘বিক্ষুব্ধ জনতা থানায় প্রবেশের চেষ্টা চালায়। তাদেরকে বাধা দিলে সংঘর্ষে রূপ নেয়। এতে ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। ১২ জনকে আটক করেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক