বগুড়ায় সংঘর্ষে একজন নিহত, গ্রেফতার ৭

বগুড়া প্রতিনিধি
১২ মে ২০২৫, ১৬:৩৬আপডেট : ১২ মে ২০২৫, ১৬:৩৬

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে আহত মাসুদ (৩৫) মারা গেছেন। রবিবার (১১ মে) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ সংঘর্ষে উভয়পক্ষের আটজন আহত হন।

এর মধ্যে মাসুদ গভীর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। এ ঘটনায় তার ভাগ্নি ইসমত আরা শিবগঞ্জ থানায় ১৮ জনের নাম উল্লেখসহ মোট ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসাধীন তিন জনসহ সাত জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামিরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবদুল মতিনের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫), তার দুই ছেলে সিহাবুল ইসলাম (৩০) ও লুৎফর রহমান (৪০), মেয়ে তাপসী বেগম (২৮), লুৎফরের স্ত্রী পারভিন বেগম (৩৫) ও ইয়াকুব আলীর দুই ছেলে সিরাজুল ইসলাম (৪২) ও আলতাফ হোসেন (৫৫)। এর মধ্যে সিহাবুল ইসলাম, মনোয়ারা বেগম ও পারভিন বেগম পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারোয়ার পারভেজ জানান, শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাসেম আলীর ছেলে মাসুদের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের সিরাজুল ও তার স্বজনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রবিবার দুপুরে জমি মাপ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও সংঘর্ষ হয়। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মাসুদ ও তার পক্ষের পাঁচ জন আহত হন। প্রতিপক্ষের তিন জন আহত হয়েছেন।

তিনি জানান, তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মাসুদ মারা যান। এ ঘটনায় নিহতের ভাগ্নি ইসমত আরা সোমবার সকালে শিবগঞ্জ থানায় ১৮ জনের নাম উল্লেখ করে ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ইন্সপেক্টর সারোয়ার পারভেজ আরও জানান, তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এজাহারনামীয় সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিন জন পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চার জনকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম