সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ২০:৫২আপডেট : ০৩ জুলাই ২০২২, ২০:৫২

ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- বিল্লাল হোসেন (৪৫) ও আলম হোসেন (৪৫)। বিল্লাল হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাজামপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দীন মোল্ল্যার ছেলে ও আলম হোসেন একই উপজেলার মৃত সোনা শেখের ছেলে।

রবিবার (০৩ জুলাই) দুপুরে কালীগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে তাদের গ্রেফতারের কথা জানান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।

আবুল বাশার বলেন, ‘গত ২১ জুন ভোররাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের পিরোজপুর এলাকায় গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি করা হয়। সে সময়ে সিরাজুল ইসলাম নামে এক ট্রাকচালককে কুপিয়ে জখমের পর ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এ ঘটনায় ট্রাকের মালিক তরুন সাহা কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১ জুলাই বিকালে শৈলকুপার হাজামপাড়া থেকে বিল্লাল হোসেনকে গ্রেফতার করেন। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন বিল্লাল। তার স্বীকারোক্তির পরদিন একই উপজেলার সাতগাছী গ্রামের আলম হোসেনকে গ্রেফতার করা হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতরা ২০১৮ সালে কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত বলেও স্বীকার করেছেন।’

প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের