ঈদের নামাজ শেষে প্রয়াত স্বজনদের স্মরণ

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
১০ জুলাই ২০২২, ১৩:১৩আপডেট : ১০ জুলাই ২০২২, ১৩:১৩

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। রবিবার (১০ জুলাই) সকালে ঈদের নামাজ শেষে অনেককেই প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করতে দেখা গেছে। পৃথিবী থেকে চিরবিদায় নেওয়া স্বজনদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন তারা।

কুষ্টিয়ার সুলতানপুর পুর্বপাড়া গোরস্থানে কবর জিয়ারতে আসা শেখ উদাস বলেন, ‘এই কবরস্থানে আমাদের অনেক আত্মীয়-স্বজন শায়িত আছেন। তাদের সবার রুহের মাগফেরাতের জন্য বিশেষ প্রার্থনা করেছি। পাশাপাশি এই পৃথিবী থেকে যত মুসলিম বিদায় নিয়ে চলে গেছেন তাদের সবার জন্য দোয়া করেছি।’

নাহিদ হাসান মান্নান বলেন, ‘চলতি বছরেই নানা ও মামাকে হারিয়েছি। প্রার্থনা করি, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। এছাড়াও কবরস্থানের সবার জন্য দোয়া করেছি।’

ঈদের নামাজ শেষে প্রয়াত স্বজনদের স্মরণ

আলিফ হোসেন নামে এক যুবক বলেন, ‌‘বাবা, দাদা, দাদি ও দুই চাচাকে হারিয়েছি। পরিবারে আর তেমন কেউ নেই। সবার জন্য দোয়া করতে কবস্থানে এসেছি।’

ডা. মাহমুদুন নবী মিঠু বলেন, ‘ব্যস্ততার কারণে নিয়মিত কবরস্থানে আসা হয় না। তবে বছরের দুটি ঈদে আমরা নামাজ শেষে কবর জিয়ারত করতে আসি।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান