হাজার বছরের বন্ধনকে নিমিষে ম্লান করবেন না: মাশরাফি

নড়াইল প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ২০:৩৮আপডেট : ১৭ জুলাই ২০২২, ২২:০১

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। শনিবার (১৬ জুলাই) বিকালে ওই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা যাতে নষ্ট না হয়, এমন কাজ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ভাই ভাই হিসেবে এক হয়ে চলতে হবে। সম্প্রীতি বিনষ্টকারীদের ফাঁদে পড়ে নড়াইলের হাজার বছরের ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধনকে এক নিমিষে ম্লান না করার অনুরোধ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। আজীবন শান্তি ও সম্প্রীতির দূত ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। অজ্ঞতা থেকে হোক কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে, কেউ যদি মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কেউ যদি সত্যিই এমনটি করে থাকে, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিচার হবে।’

তিনি হিন্দু পুরোহিত ও সম্প্রদায়ের মানুষের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনাদের মন্দিরসহ যারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের ভালো কাজে আমার সব ধরনের সহযোগিতা থাকবে।’

এদিকে, নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হওয়া হামলায় ক্ষতিগ্রস্ত বসতঘর ও মন্দিরের মেরামত সরকারি অর্থায়নে শুরু করা হয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী বলেন, ‘শনিবার গোবিন্দ সাহা নামের একজনকে ঘর মেরামতের জন্য ২৬ হাজার টাকা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সরকারি অর্থায়নে তার ঘর মেরামতের কাজ শুরু করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মন্দিরের কাজও শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত অন্য ব্যক্তিদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ছাড়া পরিস্থিতি শান্ত রাখতে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় টহল দিচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে