সাপের দংশনে প্রাণ গেলো ২ মাদ্রাসাছাত্রের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ১২:০৭আপডেট : ০১ আগস্ট ২০২২, ১২:০৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের দংশনে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১ আগস্ট) সকাল ৮টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

মৃতরা হলো—উপজেলার চন্দ্রবাস গ্রামের ডাক্তারপাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ মিয়া (১৩) এবং একই গ্রামের মাঝের পাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ হোসেন (১৩)। তারা চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল। মাদ্রাসায় আবাসিকে থেকে লেখাপড়া করতো।

মাদ্রাসার পরিচালক হাজী আক্তার ফারুক জানান, ভোরে মাদ্রাসার বোডিংয়ে ঘুমিয়ে ছিল আব্দুল্লাহ ও জুনায়েদ। এ সময় তাদের দংশন করে সাপ। তাদের বমি করতে দেখে জিজ্ঞাসা করলে বলে, কিছু একটা কামড় দিয়েছে, তাই বমি হচ্ছে। এ সময় আব্দুল্লাহর ডান পায়ে ও জুনায়েদের বাম হাতে কামড়ের চিহ্ন ছিল। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা গেছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কাদের বলেন, ‘সকাল ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় দুই মাদ্রাসাছাত্রকে জরুরি বিভাগে নেওয়া হয়। তাদের সাপে দংশন করেছে বলে পরিবারের লোকজন জানান। আমরা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিই। তাদের শরীরে এন্টিভেনম ইনজেকশন দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে দুই জনই মারা গেছে।’

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী