লিচু বাগানে পড়েছিল ইজিবাইক চালকের লাশ

মেহেরপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৬

মেহেরপুর শহরের ময়ামারি সড়কের পাশের লিচু বাগান থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তাকে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত জামান হোসেন (৩০) গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে। শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়ামারি গ্রামের মাঠে জনৈক শাইরুল ইসলামের লিচু বাগানে একজনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার বলেন, ‘লাশের পাশে কিছু নেশাজাতীয় দ্রব্য পাওয়া গেছে। ময়নাতদন্তের পর নিশ্চিত করা বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। বিষয়টি তদন্তে পুলিশের একাকিক টিম কাজ শুরু করেছে। নিহত ব্যক্তির ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা গেলে হত্যার রহস্য জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের