ক্রিকেটার আল আমিনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩০

ক্রিকেটার আল আমিন হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিশুর পরিবার ও এলাকাবাসী।

এতে ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে আল আমিনের স্ত্রী মিশুর পরিবারের লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ সময় শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন জোয়ারদার মামুন, সমাজকর্মী খন্দকার ফারুক আহমেদ, মিশুর বাবা ছবিবর রহমানসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আল আমিন দীর্ঘদিন ধরে তার স্ত্রী ইসরাত জাহান মিশু ও দুই সন্তানের ওপর নির্যাতন করে আসছে। তার স্ত্রী ও দুই সন্তানের অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন মামলায় আল আমিনের গ্রেফতার ও শাস্তির দাবি করেন তারা।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় আল আমিনের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী ইসরাত জাহান মিশু। এরপর ৭ সেপ্টেম্বর বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে আরেকটি মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
বাকিতে চা না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী