রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লার দ্বিতীয় চালান আসছে আজ

মোংলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৪

বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় চালানের জ্বালানি কয়লা নিয়ে মোংলা বন্দরে আসছে বিদেশি জাহাজ এমভি মাগদা-পি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টায় বন্দরের হাড়বাড়ীয়র ১২ নম্বরে অ্যাংকোরেজ করবে জাহাজাটি। গত ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে ৫৫ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে এই জাহাজ ছেড়ে আসে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে গত ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে গ্রিক পতাকাবাহী জাহাজ এমভি মাগদা-পি। জাহাজটি আজ রাত ৮টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়ীয়া এলাকার ১২ নম্বরে অ্যাংকারেজ করবে। এরপর সেখান থেকে কয়লা খালাস করে লাইটারেজ (কার্গো, কোস্টার) করে নেওয়া হবে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। তারপর বিদুৎকেন্দ্রের জেটি থেকে লাইটারেজের কয়লা মজুত করা হবে পাওয়ার প্লান্টের কোলসেডে।  

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে ভেড়ে। সেখানে ২৪ হাজার ৬০০ মেট্টিক টন কয়লা খালাস শেষে ১৯ সেপ্টেম্বর মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। জাহাজটি মঙ্গলবার রাত ৮টার দিকে হাড়বাড়ীয় ভিড়বে। এখানে খালাস হবে ৩০ হাজার ৪০০ মেট্টিক টন কয়লা। 

এর আগে গত ৫ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম জ্বালানি কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিলো এমভি আকিজ হেরিটেজ। সেটিতে কয়লা আনা হয়েছিলো ৫৪ হাজার ৬৫০ মেট্টিক টন। 

খন্দকার রিয়াজুল আরও জানান, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় চালানের ৫৪ হাজার ৬৮৪ মেট্টিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ৩১ আগস্ট ছেড়ে আসা হংকং পতাকাবাহী জাহাজ এম ভি সানিয়া বুধবার সকাল ৮টায় বন্দরের হাড়বাড়ীয় ভিড়বে। এই জাহাজও প্রথমে চট্টগ্রামে ২২ হাজার ৬৮৪ ও পরে মোংলা বন্দরে ৩২ হাজার মেট্টিক টন কয়লা খালাস করবে।

/এসএইচ/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী