তালাবদ্ধ ঘরে বৃদ্ধ দম্পতির হাত-মুখ বাঁধা লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩২ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৭

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় তালাবদ্ধ ঘরে হাত-মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধ দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ায় তাদের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—ওই এলাকার বাসিন্দা নজির উদ্দির (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)। 

স্থানীয়রা জানান, সকালে নজির উদ্দিনের বাড়ি থেকে সাড়া-শব্দ না পেয়ে ডাকাডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, ঘরের মধ্যে রক্তাক্ত লাশ পড়ে আছে। নজির জমি জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত ছিলেন। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাদের হত্যা করা হতে পারে।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নজির উদ্দিন শৌচাগারের ভেতর হাত-পা বাঁধা এবং তার স্ত্রী ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। হত্যার পর তাদেরকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশের একাধিক টিম। পিবিআই ও সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। 

/এসএইচ/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক