বেনাপোল-পেট্রাপোল বন্দরে ৪ দিন আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
০২ অক্টোবর ২০২২, ০৮:৫২আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৮:৫৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আজ (রবিবার) থেকে চার দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টম হাউজ, বন্দরে পণ্য খালাস কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

রবিবার (২ অক্টোবর) সকালে ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী এ তথ্য জানান।

তিনি জানান, পূজার ছুটিতে ২ থেকে ৫ অক্টোবর অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি থাকবে। ৬ অক্টোবর সকাল থেকে এই পথে আবারও আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‌‘বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে চারদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ এজেন্ট থেকে পত্র দিয়ে আমাদেরকে জানিয়েছেন।’

বেনাপোল কাস্টম চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্যা জানান, পূজা উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় চার দিন দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও দেশের বন্দর অভ্যন্তরে লোড-আনলোড ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

/এসএইচ/
সম্পর্কিত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
বেনাপোল দিয়ে এক বছরে ১২১৬৯ টন পাবদা মাছ রফতানি
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী