যুবককে কুপিয়ে ও মুখে এসিড ঢেলে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ০৮:৫৯আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৯:৩০

যশোর সদর উপজেলায় রনি (২২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মুখে এসিড ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২ অক্টোবর) রাতে সদর উপজেলার নারায়নপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার খাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

রনি যশোর সদরের চাঁচড়া গোলদারপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকার বাবুর আলীর ছেলে। শনিবার (১ অক্টোবর) বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

রনির দুলাভাই দেলোয়ার জমাদ্দার জানান, ‌রনি কুমিল্লায় একটি কোম্পানির অধীনে বিদ্যুতের টাওয়ার স্থাপনের কাজ করেন। সম্প্রতি ছুটিতে বাড়ি আসেন। শনিবার বিকালে একই এলাকার রকি, ইসজাজুল ও ইউসুফ ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। রবিবার বিকালে স্থানীয় লোকজন রকিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি জানান, বাড়ি থেকে একটু দূরে নারায়ণপুর শ্মশান এলাকার খালে রনির মরদেহ রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, রনির বুকের বাঁ পাশে একটি গুলি এবং শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তাকে এসিড পান করিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি দেলোয়ারের।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রনি হত্যা মামলার আসামি। সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তাকে হত্যা করা হতে পারে। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে কথা বলতে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলামের মোবাইল ফোনে একাধিক কল করে ও ক্ষুদেবার্তা পাঠানো হয়। কিন্তু তার বক্তব্য পাওয়া যায়নি।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আকিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম