রূপসায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১

খুলনা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ১১:৩০আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১১:৩০

খুলনার রূপসা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা মাহাতাব উদ্দিন নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

রবিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা রেলসেতুর ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। মাহাতাব উদ্দিন খালিশপুর থানা এলাকার শাকিলের ছেলে।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুনসুর জানান, রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রলারে ছয় শ্রমিককে নিয়ে হিরণপয়েন্টের উদ্দেশ্যে রওনা দেন মাঝি। তারা সেখানে জানালার গ্রিলের কাজের জন্য যাচ্ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পর রূপসা রেলসেতুর ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বাল্কহেড ট্রলারের সামনে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ভেঙে নদীতে ডুবে যায়। এ সময় মাঝিসহ ছয় শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও মাহাতাব উঠতে পারেননি। উদ্ধার অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
‘সাত মাসে ১৫৭১৭ শিশুর বিষয়ে জিডি, সবাই এখন নিখোঁজ নয়’
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে?
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৫ জন
সর্বশেষ খবর
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি