রামপালে বিদ্যুৎকেন্দ্রের তার চুরি, ৩ গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ২১:৪৫আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ২১:৪৫

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের চুরি যাওয়া বৈদ্যুতিক তার উদ্ধার ও চোর চক্রের মূলহোতাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৬ এর সদস্যরা সোমবার (৩ অক্টোবর) অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। গ্রেফতার তিন জনের মধ্যে রয়েছে চক্রের মূলহোতা মো. মনিরুজ্জামান ওরফে জামাল শেখ (৫৮), মো. ফরিদ শেখ (৪৫) ও আল-আমিন শেখ (২৪)।

র‌্যাব ৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ বলেন, রবিবার (২ অক্টোবর) রাতে র‌্যাব-৬ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল থানার তমা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চক্রের মূলহোতা রামপালের মানিকনগরের মো. মনিরুজ্জামান ওরফে জামাল শেখ (৫৮), আদাঘাটার মো. ফরিদ শেখ (৪৫) ও আল-আমিন শেখকে (২৪) গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের হেফাজত থেকে চুরি হওয়া ১৫৫ কেজি বৈদ্যুতিক তার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে জেরিন সিকিউরিটি সার্ভিস লিমিটেডের অপারেশন ম্যানেজার বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, ১ অক্টোবর রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির ১ নম্বর ও ২ নম্বর ইয়ার্ড থেকে কিছু কপার বৈদ্যুতিক তার কে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৩২ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে উক্ত কোম্পানিতে কর্মরত জেরিন সিকিউরিটি সার্ভিস লিমিটেডের অপারেশন ম্যানেজার র‌্যাব-৬-এর কাছে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর র‌্যাব চুরি হওয়া মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে। 

 

/টিটি/
সম্পর্কিত
এক বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট চালু
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
নিজেদের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করবো: বিদ্যুৎমন্ত্রী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী