বাসচাপায় প্রাণ গেলো মোটরসাইকেলের ২ আরোহীর

মাগুরা প্রতিনিধি 
১৮ অক্টোবর ২০২২, ১২:১৯আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১২:৪৭

মাগুরা সদর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৬টায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ছোট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের মাঝাইল গ্রামের আলতাফ বিশ্বাসের ছেলে লিমন বিশ্বাস (২৫) ও আহমেদ হোসেনের ছেলে অসীম হোসেন (২২)।

রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহজাহান মিয়া জানান, ৬টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ছোট ব্রিজ এলাকায় পূর্বাশা পরিবহনের বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পরই বাস নিয়ে চালক পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী