সিত্রাংয়ের প্রভাবে জলোচ্ছ্বাসে বাড়িতে ঢুকেছে ১১ ফুট লম্বা অজগর

খুলনা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ২১:৩৪আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৬:৫৩

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাগেরহাটের মোড়েলগঞ্জের বসতবাড়িতে ১১ ফুট লম্বা অজগর সাপ ঢুকে পড়েছে। বিশাল অজগরটি মঙ্গলবার সকালে উপজেলার আমুরবুনিয়া গ্রামের আলামিনের বাড়ি থেকে উদ্ধার করেছে বন বিভাগ। পরে সকাল ১০টায় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, সকালে আলামিনের বাড়িতে সাপটি দেখে লোকজন চিৎকার করে। যা শুনতে পেয়ে আমুরবুনিয়া  ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিতসহ ঘটনাস্থলে যাই। সেখান থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সাপটির ওজন ২০ কেজি। লম্বায় ১১ ফুট। সাপটি ওই বাড়ির খোপে ঢুকে তিনটি মুরগি খেয়েছে। পরে সকাল ১০টায় সুন্দরবনের আমুরবুনিয়া সংরক্ষিত বনাঞ্চলে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, খাবারের সন্ধানে লোকালয়ের বাড়ি ঘরে ঢুকে হাঁস-মুরগি ধরে খেয়ে থাকে অজগর সাপ। হাঁস-মুরগি খাওয়ার লোভ ও ডিম পাহারার জন্য সাপগুলো লোকালয়ে চলে আসছে।

বন বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, গত দুদিন সুন্দরবন উপকূলে স্বাভাবিকের চেয়ে অধিক উচ্চতায় জলোচ্ছ্বাস ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ কারণে উপকূলবর্তী অনেক বাড়ি-ঘরসহ মাছের ঘের ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিক জলোচ্ছ্বাসে বন্যপ্রাণী লোকালয়ে চলে এসেছে কি না খতিয়ে দেখা ও এলে সেগুলো উদ্ধারে বনকর্মীদের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার ভোর থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিষধর সাপ আতঙ্কে রাজধানীবাসী, অ্যান্টিভেনম পাবেন যেখানে
বসতঘর থেকে দশটি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার
১৬ ফুট লম্বা অজগরকে বনে অবমুক্ত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের