গলাকাটার পর আছিয়াকে পুড়িয়ে নির্মমভাবে হত্যা

নড়াইল প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ১৭:২৪আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৭:২৪

নড়াইলে নিজ ঘরে এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আছিয়া বেগম (২২)। তিনি ওই গ্রামের রনি শেখের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আছিয়া সড়াতলা গ্রামের এখলাছ শিকদারের মেয়ে। চার বছর আগে একই গ্রামের রনি শেখের সঙ্গে বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। রনির অন্য মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কারণে কলহ বেধেই ছিল।

শুক্রবার দুপুর ১২টার দিকে রনিদের বসতঘরের জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভান। এরপর দেখা যায় বিছানায় আছিয়ার গলা কাটা ও পুড়ে যাওয়া মরদেহ। বিছানার চাদর, তোশক, কাঁথা ও আছিয়ার গায়ের কাপড় পুড়ে গেছে।

নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের কারণে স্বামী তার স্ত্রীকে পরিকল্পিতভাবে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে। রনি পালিয়ে গেছে। ওই বাড়িতে সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রী থাকতো। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি