বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা: গ্রেফতার ৯

মোংলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২২, ১৫:২৪আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৫:২৬

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভুইয়া হত্যার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) রাতে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতে তানুর স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনের নামে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা করেছেন। 

গ্রেফতারকৃতরা হলেন—বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকার ফরিদ শেখ (২৮), একেই এলাকার মনির, রাতুল, সিরাজুল , আলামিন, সুমন, মুকুল শেখ ও সদর উপজেলার কাড়াপাড়া এলাকার সোহাগ। সন্দেহভাজস আসামি হিসেবে বাসাবাটি এলাকার কবির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।  

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কে এম আরিফুল হক এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘গ্রেফতার আসামিরা ও নিহত তানু চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, মাদক ব্যবসা নিয়ে বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর ২২ ঘণ্টার মধ্যে আমাদের ডিএসবি, ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করেছে। হত্যাকণ্ডের পেছনে অন্য কোনও কারণ আছে কি-না, সেটাও তদন্ত করে দেখছে পুলিশ।’

উল্লেখ্য, গত শুক্রবার (১১ নভেম্বর) রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম তানু। তিনি বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আসার আগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। শনিবার (১২ নভেম্বর) দুপুরে জানাজা শেষে সরুই কবরস্থানে দাফন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের