ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ  প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১২:০৬আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১২:০৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আরিফ হোসেন (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পৌর কাউন্সিলরসহ ১০ জন। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টায় কালীগঞ্জ পৌরসভার কাশিপুর বেদে পল্লীতে এই ঘটনা ঘটে। আরিফ হোসেন ওই এলাকার কাশিপুর গ্রামের মৃত ইব্রহিম লস্কারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিপুর বেদে পল্লীতে এক পক্ষে মনিরুল ইসলাম এবং অন্য পক্ষে রাসেল হোসেন নামের দুই জন নেতৃত্ব দিয়ে আসছেন। মঙ্গলবাল সন্ধ্যায়বেদে পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাসেলের সমর্থকরা মনিরুল সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে। খবর পেয়ে রাত ৮টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান এবং কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। 

এক পর্যায়ে রাসেল গ্রুপের লোকজন তাদের ওপর হামলা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পৌর কাউন্সিলর সজল, ফার্নিচার ব্যবসায়ী আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, পার্শ্ববর্তী গ্রামের আব্দুল লতিফসহ কমপক্ষে ১০ জন আহত হন। তাদের মধ্যে আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, পার্শ্ববর্তী গ্রামের আব্দুল লতিফকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফরিদপুর পৌঁছালে আরিফ মারা যান। পৌর কাউন্সিলর সজল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা জানান, বেদে পল্লীতে নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী