চুরির অপবাদে শিশুকে নির্যাতন, ইউপি সদস্য গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২২, ১১:১৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১১:১৬

সাতক্ষীরার তালা উপজেলায় টাকা চুরির অপবাদে শিশুকে (১২) নির্যাতনের অভিযোগে আমিনুর ইসলাম মোড়ল নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) সাতক্ষীরার লেকভিউ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা তালা থানায় মামলা করেন।

আমিনুর ইসলাম উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাঁশ গ্রামের আফাজউদ্দিন মোড়লের ছেলে ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতনের ঘটনায় করা মামলায় ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এখনও দুই আসামি পলাতক রয়েছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে, গত ১০ নভেম্বর ইউপি সদস্যের বাড়ি থেকে ১ লাখ টাকা চুরি হয়ে যায়। এ ঘটনার ২০ দিন পর গত ৩০ নভেম্বর এক শিশুকে আটকে রেখে টাকা চুরির অপবাদ দেন আমিনুর ইসলাম মোড়ল,  সহযোগী মাসুদ মোড়ল ও শামীম মোড়ল। এ সময় তারা শিশুর ওপর নির্যাতন চালান। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। /এসএইচ/

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি