মৌমাছির কামড়ে প্রাণ গেলো কৃষকের

মেহেরপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ১৫:৪০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৫:৪০

মেহেরপুরের গাংনী উপজেলায় মৌমাছির কামড়ে হায়দার আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার জন। শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার সাহারবাটি মাঠে এই ঘটনা ঘটে।

হায়দার আলী সাহারবাটি গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে। আহতরা হলেন—একই গ্রামের আছেদ আলীর ছেলে ফজলু (৪০), হায়দার আলীর ছেলে মাসুম(১৫), আনন্দ মন্ডলের ছেলে হায়াত আলী (৬০) ও পঞ্জত আলীর ছেলে মোহাম্মদ আলী(৫৫)। তাদের মেহেরপুর সদর হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সাহারবাটি মাঠের একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিল। হঠাৎ একটি বাজপাখি তাতে হানা দিলে মৌমাছিরা এদিক-ওদিক ছুটতে থাকে। এ সময় মাঠে কর্মরত কৃষকদের ওপর আক্রমণ শুরু করে। মৌমাছির হুলে আহত হন হায়দার আলী, ফজলু, মাসুম, হায়াত আলী ও মোহাম্মদ আলী। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যান হায়দার। অন্যদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবীর হাসান জানান, মৌমাছি কামড়ে আহত তিন জন শঙ্কামুক্ত। মোহাম্মদ আলী নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী