বাংলাদেশি যুবককে মালয়েশিয়ায় হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ২২:১৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২২:১৫

আনোয়ার জাহিদ (৩৫) নামে যশোর শহরের শংকরপুরের এক যুবককে মালয়েশিয়ায় খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মালয়েশিয়ায় থাকা শ্বশুরবাড়ির লোকজন এই খুনের সঙ্গে সাথে জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

সোমবার (৯ জানুয়ারি) সকালের পর যেকোনও সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মালয়েশিয়া পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। নিহত যুবক যশোর শহরের শংকরপুর এলাকার আখতার হোসেনের ছেলে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জাহিদ যশোরের ঝিকরগাছার রাজাডুমুরিয়া গ্রামের গোলাম সরোয়ারের মেয়ে ঝুমুর খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। গত ৯ বছর আগে তিনি পরিবারের কাউকে না জানিয়ে শ্বশুরবাড়ির লোকজনের প্ররোচনায় অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যান। এতদিন তিনি যা উপার্জন করেছেন তার সবটুকুই স্ত্রী ঝুমুর খাতুনের কাছে পাঠান। একপর্যায়ে স্ত্রী বেপরোয়া জীবনযাপন শুরু করলে স্বামীর সঙ্গে তার দাম্পত্য কলহ শুরু হয়। কলহের জেরে প্রায় ১৫ দিন আগে ঝুমুর খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান। যাওয়ার সময় মালয়েশিয়া থেকে জাহিদের লাশ আসবে বলে হুমকি দেন।

ঝুমুর চলে যাওয়ার কয়েকদিন পর জাহিদ মালয়েশিয়া থেকে ফোনে বাবা-মাকে জানান, তার শ্যালক আইয়ুবসহ মালয়েশিয়ায় শ্বশুরবাড়ির অবস্থান করা লোকজন তাকে মেরে ফেলার চেষ্টা করছে। তিনি তাকে বাঁচানোর জন্য মা-বাবার কাছে আকুতি জানান। কিন্তু মা-বাবা পারিবারিক কলহ মিটে যাওয়ার আশায় বিষয়টি আমলে নেননি। সর্বশেষ, সোমবার ভোরে জাহিদ মা-বাবাকে জানান, তার শ্যালক আইয়ুব তাকে হত্যা করার জন্য দুজনকে পাঠিয়েছে। আর বাঁচতে পারবেন না। দুপুরের দিকে ইসমাইল নামে এক ব্যক্তি মালয়েশিয়া থেকে ফোন করে জানান, জাহিদ আত্মহত্যা করেছেন। সঙ্গে একটি ছবিও পাঠান। কিন্তু সেই ছবিতে আত্মহত্যা করার মতো কোনও আলামত দেখা যাচ্ছে না।

এরপর পরিবারের লোকজন মালয়েশিয়ায় থাকা পরিচিতজনদের ঘটনাস্থলে পাঠালে তারা সেখানে গিয়ে কাউকে পাননি। প্রবাসীরা পরিবারকে জানান, জাহিদকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে দেয় খুনিরা। খবর পেয়ে মালয়েশিয়া পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মঙ্গলবার বিকালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, মালয়েশিয়া থেকে জাহিদের মরদেহ দেশে আনতে এবং খুনিদের চিহ্নিত করে বিচারের জন্য ব্যবস্থা গ্রহণের দাবিতে পরিবারের পক্ষ থেকে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের মাধ্যমে সরকারের কাছে আবেদন করা হয়েছে।

সংগঠনটির নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক আবেদন পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ইতিমধ্যে এ বিষয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে যশোরের জেলা প্রশাসককেও বিষয়টি জানানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
পাকিস্তান ও মালয়েশিয়ার ভূমিকায় কৃতজ্ঞ ইরানের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের