‘যেকোনও মুহূর্তে সরকারের পদত্যাগের সংবাদ পাবে দেশের জনগণ’

খুলনা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১৬:৪৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৬:৪৮

অবিলম্বে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এ সরকারের অধীনে আর কোনও নির্বাচন নয়। যেকোনও মুহূর্তে সরকারের পদত্যাগের সংবাদ পাবে দেশের জনগণ। আগামীর বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ হবে। বিদ্যুৎ, তেল, গ্যাসসহ দ্রব্য মূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। সেই কর্মসূচি থেকে সরকার পতনের পরবর্তী বড় কর্মসূচি ঘোষণা করা হবে।’

বুধবার (১১ জানুয়ারি) খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ গণঅবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

দুদু বলেন, ‘শেখ হাসিনার সময় শেষ। দেশের মানুষ জেগে উঠেছে, কখন কী হয় বলা যায় না। অবিলম্বে পদত্যাগ না করলে করুণ পরিণতি হবে। পুলিশ ও শাসক দলের ক্যাডার দিয়ে গণতন্ত্র ও মুক্তিকামী বিএনপির নেতাকর্মীদের আর দমিয়ে রাখা যাবে না। দেশের জনগণ এদেরকে প্রতিরোধ করতে মাঠে নেমে পড়েছে। সরকার একদলীয় শাসন কায়েম করার যে ষড়যন্ত্র করছে দেশের জনগণ সেটা হতে দেবে না। আন্দোলনের মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করবো।’

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি