সীমান্তে ৯ এয়ারগান ফেলে পালালো চোরাকারবারি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৩, ১১:৪৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১১:৪৩

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৯টি বিদেশি এয়ারগান উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

শনিবার (১৪ জানুয়ারি) রাত ১১টায় ফুলবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি সূত্র জানায়, দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করবে, এমন গোপন খবরে টহল কমান্ডার নায়েক ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স  নিয়ে সীমান্ত পিলার ৮৫/৮৬-টি এর কাছে শূন্য লাইন এলাকায় অবস্থায় নেয়। রাত ১১টার দিকে এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে তাকে ধাওয়া করে। তখন ওই চোরাকারবারী বস্তাটি ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। তার ভেতরে তিনটি কার্টন থেকে ৯টি অত্যাধুনিক বিদেশি এয়ারগান উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, এ ঘটনায় দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এয়ারগানগুলো থানায় জমা দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম