বাড়িতে যাওয়ার সময় এলজিইডির উপসহকারী প্রকৌশলী নিহত

মাগুরা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৩, ১৪:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৪:১৫

ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় সোমবার (১৬ জানুয়ারি) রাতে ট্রাকচাপায় মাগুরা সদর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।

তিনি মাগুরা সদরের নরসিংহাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি শহরের ভায়না চোপদার পড়া এলাকায় বাড়ি করে সেখানে পরিবার নিয়ে বসবাস করতেন।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মাগুরা সদর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে ভায়না চোপদার পাড়া এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা ভায়না মোড় এলাকায় পৌঁছালে ঝিনাইদহ থেকে মাগুরামুখী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়।

তিনি আরও জানান, এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি