ভারত থেকে আসা ট্রেনে অভিযান, মিললো সিগারেট-মদ

বেনাপোল প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৬

ভারত থেকে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে কাস্টমস, বিজিবি, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মদসহ বিভিন্ন মালামাল আটক করেছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বেনাপোল রেল স্টেশনে এই যৌথ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়।

বেনাপোল কাস্টমস হাউজের জয়েন্ট কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, তার নেতৃত্বে কাস্টমস, বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ একটি দল ভারত থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেসে’ পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বেনসন অ্যান্ড হেজেস ব্রান্ডের সিগারেট, বিদেশি মদ, শাড়ি-থ্রিপিস কসমেটিকস, বিভিন্ন ব্রান্ডের খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রকার মালামাল আটক করা হয়। আটক মালামালের আনুমানিক মূল্য ৭১ লাখ টাকা। এসব পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যশোর র‌্যাব-৬ এর অধিনায়ক এম নাজিউর রহমান জানান, দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে চোরাচালান রোধ এবং যাত্রী সেবার মান উন্নয়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের